পরীক্ষার ফলাফল ভালো। শিক্ষার গুণ ও মান ভালো। তবুও মনঃপূত চাকরি বিদেশে হচ্ছে না। কেন হচ্ছে না? কী কারণ থাকতে পারে এর পেছনে? বাংলাদেশে না হয় অন্যকিছু জড়িত থাকতে পারে কিন্তু বিদেশে? ভাষা, ধর্ম, বর্ণজনিত সমস্যা? মানিয়ে চলা, রেফারেন্স বা অন্য কোনো সমস্যা? নাকি ইন্টারভিউয়ের দুর্বলতা? নানা জনে নানা বিশ্লেষণ দেবে এবং এটাই স্বাভাবিক। আমি চেষ্টা করব একজন কর্মজীবী ও একজন নিয়োগকর্তা হিসেবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত সবার সঙ্গে শেয়ার করতে। আশা করি চাকরিপ্রার্থীরা কিছুটা উপকৃত হতে পারবেন।
source https://www.prothomalo.com/chakri/chakri-suggestion/বিদেশে-চাকরি-মেলে-যোগ্যতা-ও-আত্মবিশ্বাসের-সমন্বয়ে

0 Comments