বিশ্ব অন্যান্য বছরের মতো বিদায়ী ২০২০ সালটিও শুরু হয়েছিল নতুন কিছুর প্রত্যাশা নিয়ে। কিন্তু বছরের শুরুতেই আঘাত হানল করোনাভাইরাসের মহামারি। এর জেরে দেশে দেশে লকডাউন, কোথাও চলাচলের ওপর বিধিনিষেধে জনজীবন গেল থমকে। অর্থনৈতিক মন্দায় দেউলিয়া হলো অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান। বেকার হয়ে পড়ল বহু মানুষ। তবে এর চেয়েও ভয়াবহ বিষয়টি হলো, করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে লাখ লাখ মানুষের।
source https://www.prothomalo.com/world/বছরজুড়ে-বিচ্ছিন্ন-বিপর্যস্ত

0 Comments