ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার জরুরি ব্যবহারের বৈধতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ডব্লিউএইচও গতকাল বৃহস্পতিবার টিকাটির বৈধতার অনুমোদন দেয়। ডব্লিউএইচওর এই সিদ্ধান্তের ফলে বিশ্বব্যাপী টিকাটির আমদানি ও বণ্টনের বিষয়টি দ্রুত অনুমোদনের পথ প্রশস্ত হলো।
source https://www.prothomalo.com/world/ফাইজারের-টিকার-জরুরি-ব্যবহারের-বৈধতা-দিল-ডব্লিউএইচও

0 Comments