ভালোবাসায় পোষ মেনেছে কুড়িয়ে পাওয়া শজারুটি

কুড়িয়ে পাওয়া শজারুর ছানাটির নাম রাখা হয়েছে ‘সন’। বর্গাচাষি সমাই সাঁওতাল ও জবা সাঁওতাল দম্পতির ঘরে বেড়ে উঠছে শজারুটি। সন সারা পাড়ায় ঘুরে বেড়ায়, সারাক্ষণ দুষ্টুমি করে, তবে খাবারের ডাক পেলে ছুটে আসে। সনের জন্য ঘরের বাইরে খড় দিয়ে ঘুমানোর জায়গা বানিয়ে দেওয়া হলেও সে সেখানে ঘুমায় না। সনের পছন্দ এই দম্পতির ঘরের খাটের নিচের জায়গাটুকু।

source https://www.prothomalo.com/bangladesh/district/কুড়িয়ে-পাওয়া-শজারু-বেড়ে-উঠছে-মানুষের-পরিবারে

Post a Comment

0 Comments