নাটকের বাজেট তখন কম ছিল। কিন্তু গল্পের প্রয়োজনে একাধিক বড় তারকা নেওয়ার দরকার পড়ে। নাট্যকারকেও দিতে হতো বড় অঙ্কের সম্মানী। এই ব্যয় বহন করা নিয়ে নাট্যকার, নির্মাতা ও প্রযোজকের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। ফলে প্রায় এক দশক একসঙ্গে কাজ করেননি তাঁরা। যদিও ব্যক্তিগতভাবে তাঁদের বন্ধুত্ব অটুট ছিল।
source https://www.prothomalo.com/entertainment/tv/নতুন-বছরে-আবার-তাঁরা-একসঙ্গেই-ফিরছেন

0 Comments