ফেনীর ছাগলনাইয়ায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে গতকাল মঙ্গলবার রাতে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। তাঁর নাম জমির উদ্দিন (২৫)। তিনি উপজেলার পশ্চিম ছাগলনাইয়া মিয়াজিপাড়ার তাজুল ইসলামের ছেলে। ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের রাধানগর ইউনিয়নের কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
source https://www.prothomalo.com/bangladesh/district/ফেনীতে-কাভার্ড-ভ্যানের-চাপায়-অটোরিকশার-চালক-নিহত

0 Comments