২০২০ সাল বিশ্বের অনেক দাম্ভিক নেতার জন্য দুঃসময়। ডোনাল্ড ট্রাম্প পরাজিত ও অপদস্থ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির মামলায় পদ হারানোর ঝুঁকিতে। ভারতের নরেন্দ্র মোদি কিংবা ব্রাজিলের বলসোনারো ভেতর-বাইরের সমস্যায় জর্জরিত। সৌদি যুবরাজের দম্ভের দফাগুলো অনেকটাই রফা করে দিয়েছে তুরস্ক, ইরান, কাতার ও ইয়েমেন। সৌদিদের কাতার অবরোধ শুধু ব্যর্থই হয়নি, এখন নাকে খত দিয়ে আপসের আলোচনা করতে হচ্ছে প্রিন্স সালমানকে।
source https://www.prothomalo.com/opinion/ককেশীয়-গ্রেট-গেমে-তুর্কি-সুলতান

0 Comments