বর্তমান পরিস্থিতিতে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর দিকে অনেকেই মনোযোগ দিয়েছেন। সুস্থ থাকার গুরুত্ব ও পুষ্টিগুণসমৃদ্ধ খাবার সম্পর্কে মানুষ এখন অনেক বেশি সচেতন। এ পরিস্থিতিতে সুপারফুড হিসেবে মধু অনেকেরই পছন্দের শীর্ষে রয়েছে। দেশের বাজারে খাঁটি মধু হিসেবে এসেছে স্যাফোলা ব্র্যান্ডের পিওর হানি। গ্রাহকেরা তা বাজারে পাবেন।
source https://www.prothomalo.com/life/স্যাফোলা-ব্র্যান্ডের-পিওর-হানি-এখন-বাংলাদেশে

0 Comments