বগুড়ার শেরপুরে গড়ে উঠেছে সহস্রাধিক দেশি মুরগীর খামার। অনেক তরুণ–তরুণী ওই কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের জীবিকার পথ করে নিয়েছেন আর দেশি মুরগিকে বাঙালির পাতে ফিরিয়েছেন। শেরপুরে যা হচ্ছে সেটিকে ‘দেশি মুরগির বিপ্লব’ হিসেবে দেখছেন স্থানীয় লোকজন। আর এ বিপ্লবের পেছনে রয়েছেন বগুড়ার শেরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মো. রায়হান।
source https://www.prothomalo.com/bangladesh/বগুড়ায়-দেশি-মুরগিতে-বিপ্লব

0 Comments