মিয়ানমার থেকে আসছে এক লাখ টন চাল

মিয়ানমার থেকে এক লাখ টন আতপ চাল আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে এ চাল আমদানি করা হবে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনলাইন বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এক ব্রিফিংয়ে অবশ্য জানিয়েছিলেন, মিয়ানমারে হঠাৎ সরকার পরিবর্তনের কারণে দেশটি থেকে চাল আমদানির চিন্তা আপাতত স্থগিত করা হয়েছে।

source https://www.prothomalo.com/business/economics/মিয়ানমার-থেকে-আসছে-এক-লাখ-টন-চাল

Post a Comment

0 Comments